ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আজও ঝড়-বৃষ্টি হতে পারে যে ৬ বিভাগে

দেশের ৬ বিভাগ ও বেশ কিছু অঞ্চলে তীব্র দাবদাহ অব্যাহত আছে। কিছু কিছু অঞ্চলে গতকালের বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তীব্র দাবদাহ কমেছে সে সব অঞ্চলে। তবে যে সব অঞ্চলে বৃষ্টি হয়নি সে জায়গাগুলো তাপমাত্রা বেড়েছে। 


শুক্রবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটি বলছে, আজ দেশের দুই অঞ্চল ও ৬ বিভাগে কালবৈশাখী বয়ে যেতে পারে।


সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।এদিকে এই ২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।


তাপপ্রবাহের পূর্বভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও রাজশাহী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।

ads
ads
ads

Our Facebook Page

↑